অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলার অনুরোধ
আপনি চাইলে আপনার MyGhotok অ্যাকাউন্ট এবং এর সাথে যুক্ত সব তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। অ্যাপ বা ওয়েবসাইটে লগইন না করেও এই পেজ থেকে অনুরোধ জমা দেওয়া যায়।
কীভাবে কাজ করে
- নিচের ফর্মে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অনুরোধ জমা দিন।
- অনুরোধ জমা হওয়া মাত্র আপনার বায়োডাটা অন্যদের কাছে দেখা বন্ধ হয়ে যায়।
- আমরা যাচাই করে সাধারণত ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট ও তথ্য স্থায়ীভাবে মুছে ফেলি।
কোন তথ্য মুছে যাবে
আপনার অ্যাকাউন্ট, বায়োডাটা ও এর সাথে যুক্ত সব তথ্য (যেমন পছন্দের তালিকা, আগ্রহ, নোটিফিকেশন, কার্যকলাপের লগ) স্থায়ীভাবে মুছে ফেলা হয়। এটি আর ফেরানো যায় না।
অনুরোধটি যে সত্যিই করা হয়েছিল তার প্রমাণ হিসেবে শুধু অনুরোধের রেকর্ড (মোবাইল নম্বর, তারিখ ও অবস্থা) আমাদের কাছে থাকতে পারে। বিস্তারিত জানতে প্রাইভেসি পলিসি দেখুন।
শুধু বায়োডাটা লুকাতে চান?
অ্যাকাউন্ট না মুছে শুধু বায়োডাটা লুকিয়ে রাখতে চাইলে লগইন করে প্রোফাইল → সেটিংস থেকে "বায়োডাটা লুকান" করুন। পরে যেকোনো সময় আবার দেখানো যায়।
অনুরোধ ফর্ম
পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করুন, অথবা সাপোর্টে যোগাযোগ করুন।
